১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বাংলাদেশে অনুপ্রবেশকালে চার শতাধিক রোহিঙ্গা ফেরত

টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৪ নৌকায় চার শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, রবিবার সকাল ৮টার পর্যন্ত নাফ নদী পার হয়ে হ্নীলা, দমদয়িা, টেকনাফ পৌরসভার সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৩৪ নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।

এ সময় বিজিবির সদস্যরা তা প্রতিহত করে তাদের ফেরত পাঠায়। ওইসব নৌকায় চার শতাধিক রোহিঙ্গা নাগরিক ছিল।

ওই বিজিবি কর্মকর্তা আরও জানান, মিয়ানমারে রাখাইন রাজ্যে সহিংসতা পরিস্থিতির পর থেকে সাড়ে আট শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ফেরত পাঠানো হয়।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী-এমন খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বেরিয়েছে। নির্যাতন থেকে বাঁচতে রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তবে ব্যাপকহারে রোহিঙ্গাদের ঢুকতে দেয়া হচ্ছে না। আন্তর্জাতিক মহল দ্বারা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।