৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বাংলাদেশি আট জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছাকাছি এলাকায় একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়ে বাংলাদেশি আট জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌ-বাহিনী।

বৃহস্পতিবার বঙ্গোপসাগরের বাংলাদেশ-মিয়ানমার জলসীমার সেন্টমার্টিনের দক্ষিণে মৌলভীর শিল পয়েন্ট এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- আব্দু রশিদ মাঝি (৩৮), সৈয়দ করিম (৪২), নূর হাসান (২৭), মোহাম্মদ উল্লাহ (৫৫), জামাল হোসেন (৪০), দিল মোহাম্মদ (৩৬), ছেলে সাদেক (৩৫) ও ছেলে জাকের (৫৫)। এরা সবাই টেকনাফের বিভিন্ন এলাকা বাসিন্দা।

পালিয়ে আসা আরো কয়েকটি মাছ ধরার ট্রলারের জেলেদের বরাত দিয়ে ডুবিয়ে দেয়া ট্রলারের মালিক আবু হোসেন বলেন, বঙ্গোপসাগরের ফিশিং ট্রলার সাগরে মাছ শিকারকালে হঠাৎ করে মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ এসে ধাওয়া করলে অন্য কয়েকটি ট্রলার পালিয়ে গেলেও আমার ট্রলারটি ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। এ সময় ফিশিং ট্রলারে থাকা আট জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। পরে স্থানীয় আরো কয়েকটি ট্রলারের সাহায্যে ডুবিয়ে দেওয়া ট্রলারটি সকাল ৮টার দিকে উদ্ধার করে সেন্টমার্টিন উপকূলে রাখা হয়েছে। এছাড়া জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে গিয়ে মাছ শিকারের কারণে টেকনাফের আটক জেলেকে ধরে নিয়ে গেছে। এ বিষয়টি নিয়ে সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আট জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষ সঙ্গে আলাপ করে তাদেরকে শুক্রবার ছেড়ে দেয়া হবে বলেও জানায় বিজিবির এ কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।