৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের দেশে ফিরতে দিচ্ছে না কাতার

শ্রম আইনে সংস্কার আনার পরও বাংলাদেশ, ভারত ও নেপালের অভিবাসী শ্রমিকদের নিজ দেশে ফিরতে বাধা দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। মানবাধিকার কর্মী ও ট্রেড ইউনিয়নের নেতারা বলছেন, শ্রমিকদের দেশে ফিরতে বাধা দিয়ে নতুন আইনের লঙ্ঘন করছে কাতার।

এর আগে গত ডিসেম্বরে দীর্ঘদিনের বিতর্কিত কাফালা পদ্ধতি বাতিল করে দেশটির শ্রম আইনে সংস্কার আনা হয়। ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন ঘিরে স্টেডিয়াম নির্মাণের জন্য তেল সমৃদ্ধ পারস্য উপসাগরীয় এই দেশটিতে অনেক অভিবাসী শ্রমিক কাজ করছেন।

নতুন আইনের ফলে অভিবাসী শ্রমিকদের চাকরি পরিবর্তন ও দেশত্যাগে শিথিলতা আরোপ করার কথা বলা হলেও বর্তমানে তা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা।

ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার কর্মীরা বলছেন, দেশ ত্যাগের জন্য সরকারের কাছে এখনও অনুমতি নিতে হয় অভিবাসী শ্রমিকদের। গত ১৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত শ্রমিকরা দেশত্যাগের জন্য ৭৬০টি আবেদন জানালেও সবগুলোই প্রত্যাখ্যান করেছে কাতার সরকার।

আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের মহাসচিব শারন বুরো বলেন, কাতারের কুখ্যাত প্রস্থান পারমিট সিস্টেম আজও আগের মতই আছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার কাছে প্রস্থান পারিমট ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে কাতার যে দাবি করছে তা মিথ্যা।

এ বিষয়ে কাতারের সরকারি কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাতার নিউজ অ্যাজেন্সি গত মাসে এক প্রতিবেদনে জানায়, সদ্য গঠিত প্রস্থান পারমিট কমিটি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ২১৩টি আবেদন বাতিল করে দিয়েছে। তবে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের আবেদন বাতিলের কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।