১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

বাংলাদেশকে ১২৬ রানের টার্গেট দিল হংকং

প্রত্যাশা মতোই ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে হংকংকে মাত্র ১২৫ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ের অপেক্ষায় আছে মুমিনুল হকের দল।

আর হংকংকে দ্রুত অল আউট করতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন অধিনায়ক মুমিনুল হক আর সহ অধিনায়ক নাসির হোসাইন। দুজনেই তুলে নেন প্রতিপক্ষের তিন উইকেট করে।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে হংকং শুরু থেকেই সুবিধা করতে পারেনি। দলের পক্ষে বাবর হায়াত ৩৭ আর নিজাখাত খান ২৬ রান করেন। বাংলাদেশি বোলারদের তোপে বাকিরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন।

সোমবার (২৭ মার্চ) সকাল নয়টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়। একই সময়ে পাশের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দ্বিতীয় ভেন্যুতে ‘বি’ গ্রুপের অপর ম্যাচে নেপালকে মোকাবেলা করছে পাকিস্তান।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসাইন (সহ-অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসাইন ধ্রুব ও নাসুম আহমেদ।

হংকং: আনসুমান রাথ, জাতা এস, বাবর হায়াত, এহসান খান, নিজাখাত খান, এহসান নেওয়াজ, ওয়াকাস বারাখাত, ক্রিস্টোপার জেমস কার্টার, ওয়াকাস খান, শাহিদ ওয়াসিফ ও তানভির আহমেদ।

এর আগে দুই দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।