২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২ | ৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

বাংলাদেশ সফর থেকে ‍ছুটি চান কোহলিরা!

Bang-India_thereport24

এক টেস্ট আর ৩ ওয়ানডের ক্রিকেট সিরিজ। সেই লক্ষ্যে আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের মধ্যকার সিরিজ শুরু হবে ৯ জুন। সিরিজ সামনে রেখে আগামী ২০ মে দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর আগে বাংলাদেশ সফরে ভারত দ্বিতীয় সারির একটি দল পাঠিয়ে দিচ্ছে, শুক্রবার তৈরি হয়েছে এমন একটি শঙ্কা।

ভারতীয় মিডিয়াগুলোর দেওয়া সংবাদানুযায়ী, বাংলাদেশ সফরে আসতে আগ্রহী নন ভারতের অনেক সিনিয়র ক্রিকেটার। এই সফর থেকে ছুটি চেয়ে নাকি বিসিসিআইর কাছে আবেদনও করেছেন বিরাট কোহলিসহ ভারতীয় দলের বেশি কিছু সিনিয়র ক্রিকেটার।

অবশ্য কোহলি বা বাকি সিনিয়র ক্রিকেটারদের ছুটি সংক্রান্ত এই সংবাদের বিষয়ে নির্ভরযোগ্য কোনো সূত্রের বরাত দেয়নি ভারতীয় মিডিয়াগুলো।

এদিকে, বিসিসিআইর একট সূত্রের বরাত দিয়ে ভারতের আইবিএন লাইভ জানিয়েছে, আগামী ২০ মে বোর্ড মিটিং শেষে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করবে ভারত।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।