১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

moniruzzaman20161115133045
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে এস এম মনিরুজ্জামানকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদ পুরণের লক্ষ্যে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়মিত চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং পিআরএল সমর্পন সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০(৪) নং ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এস এম মনিরুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তার জীবন বৃত্তান্ত ও প্রধানমন্ত্রীর সম্মতি সংক্রান্ত সার-সংক্ষেপের সত্যায়িত ফটোকপি পাঠানো হলো। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।