
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান আবদুল কাদের সোহেল। গতকাল ৩১ আগষ্ট বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ তারিকুল ইসলাম স্বাক্ষরিত কর্মকর্তা পদোন্নতি বিষয়ক এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি প্রদান করা হয়। আবদুল কাদের সোহেল কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার শমশের কুটিরের মরহুম আব্দুল লতিফ সওদাগর ও আয়েশা বেগমের দ্বিতীয় সন্তান। প্রজ্ঞাপনে বলা হয় পদোন্নতিপ্রাপ্তরা বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২ এ সন্নিবেশিত বিধান মোতাবেক কার্যকর হবে।
এদিকে আবদুল কাদের সোহেল এর সফলতায় এবং পদোন্নতিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া প্রদান করেন করেন সোহেল এর মা আয়েশা বেগম, বড় ভাই আবদুল কাইয়ুম জুয়েল, ছোট ভাই শিক্ষক আবদুল খালেক রাসেলসহ বন্ধু মহল এবং আত্মীয়-স্বজন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।