১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের ঘটনা তদন্তে দুই কমিটি

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংক ৩ সদস্যের এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ৫ সদস্যের দু’টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ৩০তলা ভবনের ১৪তলায় এ আগুনের সূত্রপাত ঘটে। রাত সাড়ে দশটার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা যায়, অগ্নিকাণ্ডে বৈদেশিক মুদ্রানীতি শাখার কিছু কাগজপত্র পুড়ে গেছে। ঘটনার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শফিকুল ইসলাম জানান, ব্যাংকের পক্ষ থেকে গঠিত ৩ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে অপর নির্বাহী পরিচালক আহমেদ জামালকে। ব্যাংকের গভর্নর ফজলে কবির এ কমিটিকে আগামী ২৮ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আহমেদ খান জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ খতিয়ে দেখতে এবং অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।