৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বাংলাদেশ থেকে ডিম-মুরগি নেবে না সৌদি

বাংলাদেশ থেকে ডিম, মুরগি এবং এ ধরনের পাখির আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। গত বুধবার সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় ঘোষিত এক অস্থায়ী নিষেধাজ্ঞায় একথা জানানো হয়।

আরব আমিরাতের মিডিয়া এমিরেটস২৪৭ জানায়, বাংলাদেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব সম্পর্কে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেল্থ (ওআইই)-এর এক ঘোষণার সূত্রে সৌদি আরব এমন সিদ্ধান্ত নিল।

পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় দেশটির সবগুলো রোগবালাই রোধক পশুপৃথকীকরণ প্রতিষ্ঠান (কোয়ারেন্টাইন) ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বলেছে।

যে ঘটনার সূত্রে এমন সিদ্ধান্ত
প্রসঙ্গত, গত জানুয়ারিতে ঢাকার ধামরাইয়ে একটি মুরগি খামারে উচ্চ সংক্রমক ‘এইচফাইভএন১’ বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানায় বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (ওআইই)। ওই খামারে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণের ফলে সাত শতাধিক ‘সোনালি’ প্রজাতির মুরগি মারা গেছে বলে জানা গেছে।

ওআইই’র প্রতিবেদনে বলা হয়, বার্ড ফ্লু ভাইরাস সংক্রমিত ওই খামারটিতে তিন হাজার মুরগি আক্রান্ত হয়। এর মধ্যে ৭৩২টি মারা গেলে বাকিগুলোর গলাকেটে মেরে ফেলা হয়।

পানিসম্পদ অধিদফতরের বিশেষজ্ঞরা খামারটিতে বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়ায় মুরগিগুলো মেরে ফেলা হয় বলে বিবিসি জানায়।

একই প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি এ তথ্য প্রকাশ করে প্যারিসভিত্তিক সংস্থা ওআইই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।