মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ ২৫ সেপ্টেম্বর

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং-এস-১০২৮/৯৮) বৃত্তি-২০১৭ এর সনদ ও পুরস্কার বিতরণ ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি কাজি দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসোসিয়েশনভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে কৃতি শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও বৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানের স্থান যথাসময়ে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হবে।
জরুরী সভায় উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, পালং আইডিয়াল এর প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহ, ছনখোলা কেজির প্রধান শিক্ষক এস.এম আনোয়ার, উপকূলীয় আদর্শ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক, শিশুবাগ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক জুয়েল পাল, সহকারী শিক্ষক নাজমুল হাসান ফরহাদ, দীপশিখা আদর্শ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক এসএম হুমায়ুন কবির, সহকারী শিক্ষক মোঃ মিজান উদ্দিন, অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষক শাহনেওয়াজ বেগম, বাংলাবাজার কেজির সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান, খরুলিয়া কেজির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোছাইন, হাজিপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাঈল, হলিচাইল্ড কেয়ার কেজি স্কুলের সহকারী শিক্ষক মোঃ বাদশা মিঞা, অংকুর কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক মোস্তফা বেলাল, আব্দুল হামিদ, শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন