৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়িয়েছে। এর আগে পুলিশের গুলিতে বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের চার শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহতের খবর মেলে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু ঘটে বলে জানা গেছে।

নিহত চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন আহমদ রেজা (১৮), পিতা মাওলানা মো. আবু সিদ্দিক; রনি হোসেন (২২), পিতা অলিউল্লাহ; শুভ (২৪), পিতা নুরুজ্জামান, মো. রাহাত (২২), পিতা মো. দালু মিয়া এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। নিহত প্রথম চারজনের বাড়ি বড়ঘোনা এলাকায়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। সকালে শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষ শুরু হয়। আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র বলছে, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে কমপক্ষে ৩২ জনের মতো আহত হন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।