মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

বাঁকখালী নদীর দখল উচ্ছেদে যৌথ অভিযান

শেয়ার করুন

 osched-usched

কক্সবাজারের বাঁকখালী নদীর আলোচিত দখলবাজদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার সকাল ৮ থেকে শুরু হওয়া উক্ত উচ্ছেদ অভিযান দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চলে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে শহরের পশ্চিম পেশকার পাড়াস্থ বাঁকখালী নদীতীরে এ অভিযান পরিচালনা করে। এসময় মো: নুরুল ইসলামের ছেলে খোরশেদ আলম, নবী হোসেনের স্ত্রী নুরু নাহার, মো: সাঈদুল স্ত্রী জেসমিন আক্তার ও নুর মোহাম্মদের ছেলে খোরশেদ আলমের গড়ে তোলা ঝুপড়ি-ঘরসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা ও কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। সদর মডেল থানার পুলিশ দল এবং কক্সবাজারস্থ ৩৩ আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। অভিযানকালে কেউ আটক অথবা জরিমানা আদায় করা হয়নি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

 

শেয়ার করুন