২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩ | ৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

বাঁকখালী দখলের ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের বাঁকখালী নদী দখল ও প্যারাবন ধ্বংসের ঘটনায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও বর্তমান সাধারণ সম্পাদক মারুফ আদনান সহ ১৬ জনের নাম উল্লেখ করে ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।  মঙ্গলবার রাতে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন যথাক্রমে মহেশখালীর চরপাড়ার মৃত জালাল আহমেদের পুত্র মোঃ ইউসুফ, কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মাহবুবুল আলম মুকুল এর পুত্র ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, বদরমোকাম এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, মহেশখালী কুতুবজোমের মেহেদিয়াপাড়ার মৌলভী কবির আহমদের পুত্র রুকন উদ্দিন, নেত্রকোনার মৌগাতি চচুয়ার মারাদিঘীর ইদ্দিকুর রহমানের পুত্র ওমর ফারুক, কক্সবাজার পৌরসভার নুরপাড়ার মুবিনুল ইসলামের পুত্র তায়েফ আহমেদ ও তাইসাদ সাব্বির, গাড়ির মাঠ এলাকার টিপু, ইকরা রিয়েল এস্টেট হাউজিং এর মালিক আমিনুল ইসলাম আমান, খুরুশকুল মনুপাড়ার মোহাম্মদ সেলিম প্রকাশ বার্মায়া সেলিম, কক্সবাজার শহরের হোটেল তাজসেবার মৃত হাজি জমির হোসেনের পুত্র মাহবুবুর রহমান, নুরুল ইসলামের পুত্র জিসান উদ্দিন, রুমালিয়ারছড়ার আবদুল মোনাফের পুত্র ইসমাইল, মধ্যম বাহারছড়ার শেখ জসিমের পুত্র মোঃ রানা, লালদীঘির পাড় এলাকার মফিজুর রহমানের পুত্র  ঝুমা এবং মহেশখালীর শাপলাপুরের দীনেশপুর এলাকার মোঃ নাসিমের পুত্র ইকবাল হাসান। এছাড়া মামলায় অজ্ঞাত হিসেবে আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
কক্সবাজারের বাঁকখালী নদী দখল, ভরাট, প্যারাবনের লাখ লাখ গাছ কাটা ও স্থাপনা নির্মাণ বন্ধ করে বাঁকখালী নদী ও প্যারাবন রক্ষায় দীর্ঘদিন ধরে প্রতিবাদ সভা, বিক্ষোভ, নদী পরিদর্শন, মানববন্ধন, ১৩ দফা দাবীতে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল।
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলছে। দখলে দুই পক্ষের লোকজন জড়িত থাকলেও প্রভাবশালীদের বাদ দিয়ে শুধুমাত্র একটি পক্ষের লোকজনকে আসামি করা হয়েছে, ঘটনায় জড়িত সকলকে মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় নানা প্রশ্নের সৃষ্টি হবে। এছাড়া শুধু মামলা করে দায়িত্ব শেষ করলে বাঁকখালী রক্ষা করা যাবে না। দ্রুত সময়ের মধ্যে দখল উচ্ছেদ করে নদী পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ‘
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা বলেন, ‘মামলায় কেউ বাদ পড়ে থাকলে পরবর্তীতে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া বাঁকখালীতে পরিবেশ ধ্বংস করলে আরও মামলা দায়ের করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।