মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বলিভিয়াকে উড়িয়ে দিয়ে কোপা শুরু ব্রাজিলের

শেয়ার করুন

দলে ছিলেন না তারকা ফুটবলার নেইমার। কিন্তু তা কোনই প্রভাব ফেলেনি ব্রাজিল দলে। কোপা আমেরিকার প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই শুরু করলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নেইমার না থাকলেও ফিলিপে কুতিনহো তার অভাব মোটেই বুঝতে দেননি। নিজেই জোড়া গোল করে দলকে দিয়েছেন জয়ের আভাস। বাংলাদেশ সময় শনিবার সকালে কোপার উদ্বোধনী ম্যাচে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করে তিতের দল।

কোপার ৪৬তম আসরের প্রথম ম্যাচেই দেখা গেছে আক্রমণাত্মক ও ছন্দের ব্রাজিলকে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে দারুণ চাপে রাখে স্বাগতিকরা। যদিও প্রথম দিকেই একাধিক গোলের সুযোগ হারায় তারা। প্রথমার্ধ গোল শূন্যভাবেই শেষ করতে হয় দুই দলকে।

তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন বার্সেলোনা মিডফিল্ডার কুতিনহো। বলিভিয়ার মিডফিল্ডার আদ্রিয়ান জুসিনোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

তিন মিনিট পর দ্বিতীয় গোল উদযাপনে মেতে ওঠে ব্রাজিল। ডান দিক থেকে ফিরমিনোর দারুণ ক্রস ছোট ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে হেডে গোলটি করেন কুতিনহো।

৮৫তম মিনিটে দারুণ শটে দলের স্কোর ৩-০ করেন বদলি নামা এভারটন। তিন গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

শেয়ার করুন