মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বর্ষীয়ান সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের মৃত্যুতে উখিয়া প্রেসক্লাবের শোক

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি :

উখিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক জাতীয় দৈনিক ইত্তেফাকের উখিয়া প্রতিনিধি রফিক উদ্দিন বাবুলের মৃত্যুতে উখিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদাতা হলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি সাইফুর রহিম শাহীন,হুমায়ুন কবির জুশান, সাধারণ সম্পাদক রতন কান্তি দে,যুগ্ন সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল,অর্থ সুলতান মাহমুদ চৌধুরী,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর সম্পাদক মাহমুদুল হক বাবুল,কার্যনির্বাহী সদস্য,ফারুক আহমেদ, হানিফ আজাদ,নুর মোহাম্মদ সিকদার,ওবাইদুল হক চৌধুরী আবুসহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দরা।
শোকবানীতে উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, রফিক উদ্দিন বাবুল প্রান্তিক জনপথে চল্লিশ বছরের অধিক সময় সাংবাদিক পেশায় নিয়োজিত থেকে মৃত্যুর আগপর্যন্ত দায়িত্ব পালন করেছেন। উখিয়া প্রেসক্লাব প্রতিষ্ঠাকল্পেও তার অবদান অনস্বীকার্য। উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এক শোক বানীতে মরহুম রফিক উদ্দিন বাবুলের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

রবিবার (৩০ অক্টোবর ) সকাল ০৮ টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।

বাদে আসর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ সম্পন্ন হয়।

শেয়ার করুন