১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বর্তমান সরকার শিক্ষা মান উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছেঃইউএনও ফিজনুর রহমান


দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্টান আমিরাবাদ মল্লিক ছোবাহান চৌধুরী পাড়ায় প্রতিষ্টিত এম.এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদর বিদায় সংবর্ধনা অনুষ্টান ২৯ জানুয়ারী দুপুর আনুমানিক ১ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙণে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অত্র এলাকার কৃতি সন্তান রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। বিদায় অনুষ্টানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মাষ্টার আবদুস সবুর। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ আলী ছিদ্দিকির সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য যুবলীগ নেতা আবদুর রহিম, বিদ্যালয়ের দাতা সদস্য আবদুল আমিন চৌধুরী। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস নীলিমা আচার্য্য, বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ মোনায়েম চৌধুরী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক – শিক্ষিকাবৃন্দ।বিদায় অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান বলেছেন, শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধন করতে পারেনা। শিক্ষার কোন বিকল্প নাই। বর্তমান শিক্ষার মান উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে । তাই শুধু শিক্ষিত হলে হবেনা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতি গঠনে অবদান রাখবেন বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।