মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বর্তমান সরকার মাদ্রাসা ও নারী শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে

শেয়ার করুন

Teknaf Pic-(B)-10-03-15
টেকনাফের হোয়াইক্যংয়ে দারুত তাওহীদ দাখিল বালিকা মাদ্রাসার বার্ষিক সভায় এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেছেন বর্তমান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মসজিদ-মাদ্রাসা ও নারী শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
১০ মার্চ বিকাল ২টায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী দারুত তাওহীদ ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক সভা মাদ্রাসা ময়দানে পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম জুয়েল। মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক শামসুল আলম আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাষ্টার সিকান্দার, অধ্যক্ষ হোছাইন আহমদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন চৌধুরী, আব্দুর রহিম লালু, হ্নীলা ইউপির মেম্বার ফরিদুল আলম, হোছাইন আহমদ, হোয়াইক্যং ইউপির মহিলা মেম্বার মমতাজ বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ উদ্দিন জিকু, সহসভাপতি শেখ শাহ আলম, বাহারুল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মফিজ আহমদ, যুবলীগ নেতা আব্দুল গাফ্ফার,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম,ছাত্রলীগ নেতা মোবারক হোসাইন,জসিম উদ্দিন মুন্না,রবিউল হাসান জয়,সাইফুল ইসলাম,শহদিুল্লাহ,সাইফুল্লাহ, ছৈয়দ নুর,আব্দুল মালেক প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য শেষে মাদ্রাসার উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল হতে অনুদান দিয়ে আগামীতে মাদ্রাসাকে এমপিও ভূক্তিকরণের ঘোষণা দেন।

শেয়ার করুন