২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

বন্যা দুর্গত এলাকায় শহর জামায়াতের রিলিফ ও ইফতার সামগ্রী বিতরন

IMG

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের উদ্দ্যেগে কক্সবাজারের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় রিলিফ ও ইফতার সামগ্রী বিতরন করা হয়। ২৬ জুন শুক্রবার কক্সবাজার শহর জামায়াতে আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরীর নেতৃত্বে মহুরীপাড়া, কলেজ গেইট, চান্দেরপাড়া, উপজেলাসহ শহরের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের কাছে এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, ছাত্রশিবির শহর সভাপতি জাহাঙ্গির আলম, পলিটেকনিক শিবির সভাপতি রিদওয়ান মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ, শিবির নেতা আইয়ুব আনসারী, মোঃ ইমরান, সাবেক ছাত্রনেতা শাহাবুল হুদা প্রমূখ।

নেতৃবৃন্দ এসময় বিগত কয়েক দিনে অতিবৃষ্টিতে কক্সবাজারের যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেসব এলাকায় জরুরী ভিক্তিতে সরকারী সাহায্য ও খাদ্য সমগ্রী বিতরনের দাবী জানান। এবং বেসরকারী সংস্থাসহ বিত্তশালী মানুষদের বন্যা দুর্গত এলাকা সমূহে জরুরী সাহায্য প্রদানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াবার আহবান জানান। তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের যেখানেই প্রাকৃতিক দুর্যোগের কারনে মানবিক বিপর্যয় ঘটেছে, সেখানেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমত মানবিক সাহায্য নিয়ে তাদের পাশে দাড়াবার চেষ্টা করেছে। তেমনি ভাবে কক্সবাজারেও শহর জামায়াতের উদ্দ্যেগে পবিত্র রমজানের শুরু থেকে ইফতার সামগ্রী বিতরনসহ বর্তমান বন্যা দুর্গত এলাকায় রিলিফ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে সকল বন্যা দুর্গত এলাকায় জামায়াতের উক্ত মানবিক সাহায্য কর্মসূচি অবহ্যত থাকবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।