৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

বন্যা কবলিত লোকজনকে দেখলে মনে হয় দেশে কোন সরকার নেই

 

Cox dist BNP Shahjahan chy 01.07.15-1
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও এলাকার বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ভয়াবহ বন্যার পর কক্সবাজার লন্ডভন্ড হয়ে পড়েছে। দূর্গত পরিবারে চলছে দূর্ভিক্ষাবস্থা। ত্রাণের জন্য মানুষ হাহাকার করছে। ঘরবাড়ী হারিয়ে খোলা আকাশের নীচে বাস করছে কয়েক লাখ মানুষ। অথচ সরকারী বরাদ্দ পাওয়া গেছে ১৪৫ টন চাল এবং কয়েক লাখ নগদ টাকা। যা বন্যা দূর্গত মানুষের সাথে উপহাসের সামীল।’
তিনি বলেন- ‘সরকারী বরাদ্দের কথা পত্রিকায় শোনা গেলেও সেই সাহায্য কই?’ ‘বন্যা দূর্গত লোকজনকে দেখলে মনে হয় দেশে কোন সরকার নেই’- মন্তব্য করে তিনি আরো বলেন- ‘রামুতে সেনাবাহিনী ছাড়া সরকারী প্রশাসনের কোন ত্রাণ তৎপরতা দেখা যায় না। অথচ জেলার অধিকাংশ এলাকার মানুষ বন্যার ছোবলে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি বন্যায় বাড়ীঘর হারা লোকজনকে অনুদান হিসাবে গৃহনির্মাণ সামগ্রী প্রদানের দাবী জানান।
গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজারের ঈদগাঁওতে জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি ত্রাণ কাজে সার্বিক সহায়তা দেয়ায় মক্কা প্রাদেশিক বিএনপিকে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক আবদুল মাবুদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক শহীদুর রহমান শহীদ, সদস্য সচিব শওকত আলম, যুগ্ম আহবায়ক মনজুর আলম, যুবদল আহবায়ক মোহাম্মদ আজমগীর, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, আনসারুল করিম, উপজেলা ছাত্রদল সভাপতি জসিমউদ্দিন জনি, সাধারণ সম্পাদক বেলালউদ্দিন, ইসলামবাদ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমান, জালালাবাদ ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।