৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

বন্যা কবলিত মানুষদের পাশে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছে জেলা ছাত্রলীগ

bsl
কক্সবাজার জেলায় টানা বর্ষণে সৃষ্ট বন্যা কবলিত মানুষদের পাশে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছে জেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমদ জয় এবং সাধারন সম্পাদক ইমরুল হাসানের নেতৃত্বে রবিবার দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে ছিলো চিড়া, গুড়, খাবার স্যালাইন এবং ঔষুধ সামগ্রী। সদর উপজেলার বাংলাবাজার, লিংকরোড, মুহুরীপাড়া, চেইন্দা, পিএমখালী, পরানিয়াপাড়া, রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নসহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই সময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বন্যা কবলিত মানুষদের ছাত্রলীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া ছাত্রলীগ মেডিকেল টীম গঠন করে বন্যা কবলিত মানুষদের চিকিৎসাসেবা দিয়ে যাবে। তারা বিত্তবানদের বন্যা কবলিত মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান। লিংকরোড এবং মুহুরীপাড়ায় ত্রাণ বিতরণকালে জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম এবং ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ডালিম বড়–য়া, আবু তাহের আজাদ, ছাত্রলীগনেতা মোর্শেদ হোসাইন তানিম, ইসমাঈল সাজ্জাদ, শাখাওয়াত মিল্টন, ওয়াহিদুর রহমান রুবেল, আবেদ আনজুম, রউফ উন নেওয়াজ, ফয়সাল আবদুল্লাহ, শাহ নিয়াজ, আবদুল মজিদ, শাখাওয়াত হোসেন, নাছির উদ্দিন, মেহেদী হাসান, জাকের হোসাইন, ইব্রাহিম আজাদ বাবু, কাইসার করিম টিপু, এরশাদ উল্লাহ, রুবাইছুর রহমান, ফয়সাল আবদুল্লাহ, রিগ্যান, সাইফুল্লাহ সোহেল, আবদুল মাজেদ, ফিরোজ উদ্দিন খোকা, তাওসিফুর রহমান জিতু, ফরহাদ, মারুফ (১), মারুফ (২), রাজীবুল হক, এনামুল কবির, হাফিজুর রহমান লাভলু, রাজু আলী, তৌহিদ, মামুন, ইমতিয়াজ, ওয়াসিফ, আলাউদ্দিন, কফিল, শুভ প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।