মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বন্ধ হচ্ছেনা ইন্টারনেট, সিদ্ধান্ত পাল্টালেন ইন্টারনেট সেবাদাতা সংগঠন

শেয়ার করুন

সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের কালকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবাদাতাদের সংগঠন।

শনিবার (১৭ অক্টোবর) আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন ও এলজিআরডি মন্ত্রী দুই সিটি কর্পোরেশনকে তার কাটা বন্ধ রাখতে চিঠি দিয়েছেন।

এছাড়া ঝুলন্ত তার অপসারণ সমস্যার যৌক্তিক সমাধানে সাতদিন সময় চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ কথা জানান। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কেবল টিভি অপারেটরদের ধমর্ঘটে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি এ কথা জানিয়েছেন।

এর পরপরই ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের কালকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত থেকে তারা সরে আসেন।

শেয়ার করুন