৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বন্ধ সব মিডিয়া খুলে দিন, নবম ওয়েজবোর্ড কার্যকর করুন


আমার দেশ, দিগন্ত টেলিভিশনসহ সব বন্ধ মিডিয়া খুলে দেয়া, নবম ওয়েজ বোর্ড অবিলম্বে গঠন এবং সাগর রুণীসহ সব সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ঘোষিত কর্মসূচির আলোকে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের মানববন্ধন ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
জেইউসি‘র ভারপ্রাপ্ত সভাপতি জিএএম আশেকউল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীন সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, নুরুল ইসলাম হেলালী, ইকরাম চৌধুরী টিপু প্রমুখ।
বক্তারা বলেন, কোনো দলীয় ওয়েজবোর্ড সাংবাদিক সমাজ মেনে নিবে না। সকল সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ওয়েজবোর্ড গঠন করতে হবে। আর  রেজিস্টার্ড সাংবাদিক ইউনিয়নকে বাদ দিয়ে দলকানা ওয়েজবোর্ড গঠন করা হলে সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। সকল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সমন্বয়ে নবম ওয়েজবোর্ড গঠন করতে হবে।
আজ কেউ সত্য কথা বলতে পারছে না। বললেই তাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি বলেন, দেশের কোনো মানুষ আজ নিরাপদে নেই। সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অনেক সাংবাদিক আজ বেকার। বেকার সমস্যার সমাধানে হলেও বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবি জানান সাংবাদিক নেতারা। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আনছার হোসেন, এম. আর মাহবুব, রেজাউল করিম, এম. ইব্রাহীম খলিল মামুন, গোলাম আজম খাঁন, হুমায়ুন সিকদার, এম.এ আজিজ রাসেল, এম. আমান উল্লাহ, ছৈয়দ আলম, লায়ন জিয়াউল করিম, সরওয়ার আলম, মোহাম্মদ উর রহমান মাসুদ, কায়ছারুল ইসলাম, আতিকুর রহমান মানিক, রফিকুল ইসলাম সোহেল ও এইচ.এন আলম প্রমুখ। মানববন্ধনে জেইউসি‘র সদস্য ছাড়াও সাধারণ সংবাদকর্মীরাও অংশগ্রহন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।