১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বনভোজনে উচ্ছাস আনন্দে নাইক্ষ্যংছড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা


আনন্দ উৎসবের মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শেষ হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের বনভোজন ও আনন্দ উৎসব। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নানান রঙের পোষাক পরে গান বাজনায় আনন্দে মাতোয়ারা হয়ে দিনব্যাপী এ বনভোজনে অংশ নেন প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। জীবনে প্রথম বারের মত বনভোজনের স্বাদ পেয়ে উচ্ছাস আনন্দে মাতোয়ারা হয়ে উঠে চার শতাধিক শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বনভোজনের উৎসবমুখর আনন্দে শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে মধ্যহ্নভোজে অংশ নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতা অধ্যাপক এম, শফি উল্লাহ, আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক তছলিম ইকবাল চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অং মার্মা, অভিভাবক সদস্য মোস্তাফা কামাল লালু, আবদুল গাফ্ফার, সদর ইউপি সদস্য আরেফ উল্লাহ ছুট্ট, জোবাইদা আক্তার বাশী, সহকারী শিক্ষক কহিনুর আক্তার, ছৈয়দ সরওয়ার আলম, ফাতেমা বেগম, বুলবুল আক্তার বুলু, তছলিমা সিদ্দীকা বুলি, মাইচিং চাক্, মাংপ্রু চাক্, এন এম শফিকুর রহমান, আয়েশা ছিদ্দীকা, উম্মে আইমান তান্নি, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সম্পাদক আবুল বাশার নয়ন, সাংবাদিক মোঃ তৈয়ব উল্লাহ প্রমুখ।
বিদ্যালয়ের বনভোজনের সার্বিক সফলতার জন্য আগত অতিথি বৃন্দরা ছাত্র-ছাত্রী, শিক্ষক, পরিচালনা পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।