৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বনবিভাগের অভিযানে চকরিয়ায় বসতি উচ্ছেদ, ৫ হেক্টর জায়গা উদ্ধার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে বনবিভাগের অভিযানে একাধিক নতুন অবৈধ বসতি উচ্ছেদ করে অন্তত ৫ হেক্টর জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো.আবদুল মতিনের নেতৃত্বে বনকর্মীরা কাকারা ইউনিয়নের এসএমচর ও বাদশার টেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাকারা বনবিট কর্মকর্তা আমানত উল্লাহসহ বিপুল সংখ্যক বনকর্মী এবং স্থানীয় হেডম্যান উপস্থিত ছিলেন।
ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো.আবদুল মতিন বলেন, উপজেলার কাকারা ইউনিয়নের এসএমচর ও বাদশার টেক এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি সম্প্রতি সময়ে কাকারা বনবিটের বিপুল পরিমাণ জায়গা অবৈধভাবে দখলে নেয়। পরে তাঁরা ওই জায়গায় নতুন বসতি তৈরীর কাজ শুরু করে। স্থানীয়ভাবে বিষয়টি জানতে পেরে গতকাল রোববার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে নতুনভাবে তৈরীকৃত একটি সেমিপাকা ও সাতটি বসতির ঘেরাবেড়া উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযানের মাধ্যমে বেদখল হওয়া বনবিভাগের প্রায় ৫ হেক্টর জায়গা দখলবাজদের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকারি জায়গা দখলমুক্ত করতে বনবিভাগের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।