১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বদরখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করলেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

চকরিয়ার উপকূলীয় বদরখালী ইউনিয়নের বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঈনউদ্দিন, এমপি ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী প্রমূখ।
এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে হোছাইন আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম এমএ বলেন, ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নিমজ্জিত থাকলে শিার্থীসহ যে কোন মানুষের শরীর সুস্থ ও সবল থাকে। এমনকি এই খেলাই একজন শিার্থীকে মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিার্থীদের খেলায় উদ্বুদ্ধ করতে প্রাথমিক স্তর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করে আসছেন। যাতে প্রাথমিক স্তর থেকেই কোমলমতি শিার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নিজেকে গড়ে তুলতে পারে।’
এদিকে উদ্বোধনী খেলার প্রথম দিনে মাঠের দুই প্রান্তে দুই দল খেলায় অংশগ্রহণ করেন। খেলা শুরুর সময় প্রধান অতিথি এমপি জাফর আলম দুই দলের খেলোয়াড়ের সঙ্গে কুশল বিনিময় করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।