মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান চকরিয়ার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায়।
সমিতির নিজস্ব কার্যালয়ে শনিবার (২২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া সমিতির এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। সাধারণ সভা সঞ্চালনা করে সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা, বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে হোছাইন আরিফসহ অতিথিবৃন্দ। বার্ষিক এই সাধারণ সভায় সমিতির সকল সদস্য এবং সভ্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম বলেন, সারা বাংলাদেশে আর কোথাও ঔপনিবেশিক শাসন নেই। একমাত্র চকরিয়ার বদরখালী ইউনিয়নেই এই শাসন এখনো বলবৎ রয়েছে। মূলত সমিতির নিয়ন্ত্রণেই এই শাসন অব্যাহতভাবে চলছে। আগামীতেও সমিতির এই কার্যক্রম যাতে বলবৎ থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে।

শেয়ার করুন