২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

বদরখালী আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন হায়দারের ইন্তেকাল, আজ বাদে জুমা জানাযা

সত্তার দশকের তুখোড় ছাত্রনেতা চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহাŸায়ক ও বর্তমান মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ সভাপতি জনপ্রিয় আ্ওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন হায়দার বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন করেন(ইন্না——রাজেউন)। জসিম হায়দার বদরখালী ইউনিয়নের ২নম্বর ব্লকের পুকপুকুরিয়া গ্রামের মরহুম ছালেহ আহমদের ছেলে এবং বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জুবাইর আহমদ বিএসসির ভাতিজা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু পরিবারের বরাত দিয়ে জানান, আজ শুক্রবার বাদে জুমা বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এদিকে আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন হায়দারের অকাল মৃত্যুতে চকরিয়া উপজেলা ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।