মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বছরের শুরুতেই টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে ডিএনসি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

শুরু হয়েছে ইংরেজী নতুন বছর। বছরের শুরুতেই অস্ত্র, ইয়াবা উদ্ধার ও নগদ অর্থ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ (ডিএনসি)। ২ টি শটগান, সাড়ে সাত হাজার পিছ ইয়াবাসহ ৫ জন মাদক কারবারীকে আটক করেছে। এসময় আহত হয়েছে ডিএনসির তিন সদস্য।

আটককৃতরা হলেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জাহেদের দুই স্ত্রী হাসিনা ও জোৎসনা, জাহেদের ভাই নবী হোসেন, রোহিঙ্গা আব্দুল জলিল, মামুনুর রশীদ।

আজ শুক্রবার (১ জানুয়ারী) ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া থেকে তাদের আটক করা হয়েছে।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং জাহেদের বসত বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় টেকনাফ ডিএনসি। এসময় দুটি সাটারগান ও সাড়ে সাত হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযানকালীন সময়ে আসামীদের সাথে ধস্তাধস্তিতে ডিএনসির তিন সদস্য আহত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এই ঘটনায় জাহেদ হোসেনকে পলাতক আসামী করে জব্দকৃত অস্ত্র ও মাদকসহ ধৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি’র এই কর্মকর্তা।

শেয়ার করুন