১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বছরে ৭ কোটি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে

অনিরাপদ পানির কারণে বাংলাদেশে প্রতি বছর ৭ কোটি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এতে অনেকের আবার মৃত্যুও ঘটছে। অপরিকল্পিত নগরায়ন ও অপরিকল্পিত পানি ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের পানি খাতে সমস্যা বাড়ছে।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ তথ্য জানায় ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটির পক্ষে বলা হয়, বিভিন্ন মহল থেকে দেশের ৮৭ শতাংশ জনগণ সুপেয় নিরাপদ পানি পাচ্ছে বলা হয়। বাস্তবে দেশের অধিকাংশ নাগরিক পানির অভাবে বিভিন্ন রোগে ভুগছে। দেশে প্রতি বছর ৭ কোটি মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। অনেকের আবার মৃত্যুও ঘটছে।
টিআইবি আরো জানায়, পরিবেশ রক্ষায় বাংলাদেশে আইনি কাঠামো থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে পানি দূষণ কমছে না।
এ সময় পানি দূষণ ও নিরাপদ পানি জনসাধারণকে পৌঁছে দিতে আইন ও বিধিমালার কঠোর প্রয়োগ এবং পানি দূষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি- জরিমানা আদায় নিশ্চিতের কথা বলে সংস্থাটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।