১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বঙ্গোপসাগরে ডুবন্ত জাহাজের ৯ নাবিক উদ্ধার

http://www.bd-pratidin.com/assets/news_images/2017/03/29/cg-bg20170329204313.jpgবঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের ভাষানচর এলাকায় ডুবে যাওয়া এমভি সাগর শাপলা নামে একটি লাইটার জাহাজের ৯ নাবিককে উদ্ধার করেছে কোস্টাগার্ড।

বুধবার দুপুরে কোস্টগার্ডের টহল জাহাজ রূপসী বাংলার নাবিকরা তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃত নাবিকরা হলো- জাহাজের মাস্টার এম আলাউদ্দিন (৩৪), এম শহিদুল (২৪), এম আরমান (২৮), এম ছাদেক আলী (৩৫), শুভ রহমান (১৮), এম উজ্জ্বল হোসেন (২৫), তারেক হাসান (২৩), এম কবির হোসেন নিলু (৩৬), এম তারেক রহমান (২৪)।

উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম কোস্টগার্ড ঘাটিতে নিয়ে আসে। পরে তাদেরকে নিজ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।