১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

বঙ্গোপসাগরে জলদস্যুর কবলেপড়া নিখোঁজ টেকনাফের মাঝি-মাল্লারা ফিরেছে : জনমনে স্বস্থি


বঙ্গোপসাগরে জলদস্যুর কবলে পড়ে নিখোঁজ থাকা টেকনাফের ৩মাঝি-মাল্লা ট্রলারসহ ফিরে আসায় পরিবার ও জনমনে স্বস্থি ফিরেছে।
খোঁজ নিয়ে জানা যায়-১৫ফেব্রুয়ারী ভোরে টেকনাফ শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার মৃত মতিউর রহমানের পুত্র সোলতান আহমদের মালিকানাধীন মের্সাস সোলতান ফিশিং ট্রলার (রেজিঃ নং-২০২)এর নিখোঁজ মাঝি ডাঙ্গরপাড়ার মৃত বশির উল্লাহর পুত্র মোঃ আমিন উল্লাহ (৫৮),বোটম্যান উত্তরপাড়ার মৃত নুর আহমদের পুত্র মোহাম্মদ কাশিম (৫৫),সহকারী ডেইলপাড়ার মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ নুর (২৫)নিখোঁজ ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছে। ফিরে এসে তারা জানিয়েছে জলদস্যুদের লুটপাট করার অভিনব কৌশল। তারা জানায় জলদস্যূরা লুটপাট করতে জেলেদের পরিচিত ট্রলার ব্যবহার করার জন্য জেলেদের সাগরে ফেলে দিয়ে অপরাপর ট্রলারে লুটপাট চালিয়ে সাগরের বিশাল দূরে গিয়ে জলদস্যূরা নিজেদের ট্রলারে উঠে নিখোঁজ জেলেদের ফেরত পাঠায়। উল্লেখ্য গত ১৪ফেব্রুয়ারী দুপুর ২টারদিকে টেকনাফ শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার মৃত মতিউর রহমানের পুত্র সোলতান আহমদের মালিকানাধীন মের্সাস সোলতান ফিশিং ট্রলার (রেজিঃ নং-২০২)বঙ্গোপসাগরে মাছ শিকারে জেটিঘাট থেকে বের হয়। রাত ১১টারদিকে বঙ্গোপসাগরের ১২ন্যাটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে মাছ শিকারের সময় ১৫/২০জনের স্বশস্ত্র জলদস্যুদল হানা দিয়ে ট্রলারে থাকা মাঝি-মাল্লাদের সাগরে ফেলে দিয়ে ট্রলারটি কেড়ে নেয়। পাশ্ববর্তী মাছ শিকারী ট্রলার খবর পেয়ে ভাসমান ৭জনকে উদ্ধার করে। কিন্তু মাঝি আমান উল্লাহ,ডেইলপাড়ার মোহাম্মদ কাসিম ও বাজার পাড়ার মোহাম্মদ নুর নিখোঁজ হয়ে যায়। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারা ফিরে আসায় সকলের মধ্যে স্বস্থি ফিরেছে। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।