২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

বঙ্গোপসাগরে ফিশিং বোট থেকে মাছ লুট

বঙ্গোপসাগরে ফিশিং বোট থেকে মাছ লুট করেছে অপর বোটের মাঝি-মাল্লারা। ২৬ ডিসেম্বর (সোমবার) বিকালে মহেশখালী সোনাদিয়া দ্বীপের দুই কিলোমিটার দক্ষিন-পশ্চিমে (১২বিউ পয়েন্টস্হ) গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
সোনাদিয়া পূর্ব পাড়ার শাহাবুদ্দীন বহদ্দার জানান, তার মালিকাধীন ৩৬ অশ্বশক্তি সম্পন্ন ফিশিং বোটের শ্রমিকরা উপরোক্ত এলাকায় মাছ ধরছিলেন। এসময় তাদের জালে বিশালাকৃতির একটি কালপোয়া মাছ ধরা পড়ে। জালটেনে মাছটি বোটে  তোলার সময় চট্টগ্রামের অপর একটি বড় ফিশিং বোটের মাঝি-মাল্লারা হামলা করে মাছটি লুটে নেয়। বোটের মাঝি জয়নাল জানান, ধস্তাধস্তি করে বিশালাকৃতির মাছটি বোটে তুলে নেয়ার পর ফুলস্পীডে মেশিন চালিয়ে চট্টগ্রামের দিকে চলে যায় তারা। ২য় বোটটি দ্রুতগতিসম্পন্ন হওয়ায় ধাওয়া করেও নাগাল পাওয়া যায়নি। লুন্ঠিত মাছটির ওজন ২৫/৩০ কেজি ও মাছটির মূল্যবান ফদনা ২/৩ লাখ টাকায় বিক্রি করা যেত বলে জানা গেছে। মাঝি-মাল্লা ও বোট মালিকরা জানান, চট্টগ্রাম থেকে আগত বড় ট্রলারগুলো প্রায় সময় বিভিন্ন বোট থেকে মাছ ও জাল ডাকাতি করে নিয়ে যায়। এসব বোটে শক্তিশালী ইঞ্জিন ও মাঝি-মাল্লা-শ্রমিক বেশী থাকায় তাদের সাথে পেরে উঠেনা কক্সবাজারের ট্রলারগুলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।