মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ

শেয়ার করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা। ১৭ মার্চ সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমের সঞ্চালনায় ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা দিদারুল আলম, রাজীব দে রাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাঈল সাজ্জাদ, জালাল উদ্দিন মিঠু, রউফ উন নেওয়াজ ভূট্টো, যুগ্ন সম্পাদক রুবাইছুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান শাকিল, জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্না, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা ইমন, পলিটেকনিকের সভাপতি সাজ্জাদ হোসেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ কবির। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর এবং বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ স্বাধীন বাংলাদেশের বাস করতে পারতাম না। বাংলাদেশের আজ সকল সোনালী অর্জনের সাথে বঙ্গবন্ধুর নাম জড়িত। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কণ্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে ক্ষুদামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যহত রাখতে ছাত্রলীগকে শেখ ভ্যানগার্ড হয়ে দায়িত্ব পালন করে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা কামরুল হাসান সোহাগ, মিজানুর রহমান হিমেল, মেহেদী হাসান, শাহ নিয়াজ, মোবারেক হোসেন বারেক, দিদারুল ইসলাম, মীর আশরাফ হোসেন বাপ্পী, মঈন উদ্দিন, আলী আরফান খাঁন আলিফ, ইমতিয়াজ আহমেদ, আনচারুল করিমসহ বিভিন্ন ইউনিটের অসংখ্য ছাত্রলীগ নেতৃবৃন্দ। এইদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য দান এবং কেক কাটেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন