৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কালারমারছড়ায় আলোচনা সভায় চেয়ারম্যান তারেক শরীফ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে বাঙ্গালী পেয়ে যায় স্বাধীন দেশের মানচিত্র

সংবাদদাতা:
৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন । সারা বাংলার মানুষ বঙ্গবন্ধুর দিকনির্দেশনা পাওয়ার প্রতীক্ষায় উদগ্রীব সেদিন । সারা দেশের মানুষ উন্মুখ হয়ে বসেছিল সেই ভাষণের প্রতীক্ষায়। বঙ্গবন্ধুর সেদিনের সেই ভাষণ শুধু বাংলার নয়, সমগ্র পৃথিবী জুড়ে মানবমুক্তির আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী উদাহরণ । বঙ্গবন্ধু মানুষের মুক্তির আন্দোলনের পথে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হন । স্বাধীন বাংলাদেশে তিনিই হয়ে ওঠেন জাতীর জনক । সেদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ । ৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ঘোষণায় বাঙ্গালী জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা । এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে । বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, তিনি অন্তরের গভীরে যা বিশ্বাস করতেন, বক্তৃতায় তাই ব্যক্ত করতেন । ফাঁসির মঞ্চে গিয়েও তিনি তা থেকে বিচ্যুত হননি । বঙ্গবন্ধুর ৭ মার্চের তাৎপর্য ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ।

কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল ৭মার্চ সোমবার বিকাল ৫টার সময় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ঐতিহাসিক বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণের তাৎপর্য ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম । ছাত্রলীগ নেতা জিয়াবুল হক এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভায় সঞ্চালনা করেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম টিপু । আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন , আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন , দীলিপ কুমার শীল , ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ছৈয়দ , ৮নং আওয়ামীলীগের সভাপতি আব্দু শুক্কুর , কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল আমিন বাচ্চু , কালারমারছড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সেলিম উল্লাহ , কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কাসেম , সাংগঠনিক সম্পাদক মোঃ জিসান উদ্দিন জিসান , ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দরত উল্লাহ ও ইউপি সচিব নজরুল ইসলাম প্রমূখ । বঙ্গবন্ধুর ৭ মার্চের তাৎপর্য ও আলাচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , তরুণ আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক আলাউদ্দিন , কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ , কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুস সালাম , ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনছুর আহমদ , মোঃ আরিফ , ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনির আহমদ , ছাত্রলীগ নেতা সিরাজ , ১নং ওয়ার্ড যুবলীগ নেতা নেজাম উদ্দিন সহ আওয়ামীলীগ ও কালারমারছড়া ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।