১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

বঙ্গবন্ধুর দেখানো আদর্শ পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে : ফরিদুল ইসলাম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন,আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রতিযোগিতা উপ পরিষদের আহবায়ক কবি আসিফ নূরের সভাপতিত্বে এবং সদস্য সচিব সত্যাপ্রিয় চৌধুরী দোলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম,  সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান,  প্রতিযোগিতা উপ পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াহিদ মুরাদ সুমন প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর দেখানো আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশ সহ সারাবিশ্বের পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে।”

১৮ ও ১৯ আগস্ট কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার পৌর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুমন,৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দীন, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জহিরুল কাদের ভুট্টু, উপ-দপ্তর সম্পাদক সোহেল রানা,উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, পৌর আওয়ামী নেতা সাগর পাল,এডভোকেট জহিরুল ইসলাম, প্রকৌশলী অন্তিক চক্রবর্তী, হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।