২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বঙ্গবন্ধুর জন্মদিনে কক্সবাজারে কাটা হলো ৯৮ পাউন্ড কেক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে ৯৮ পাউন্ডের বিশাল কেক কেটে জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। শুক্রবার সকালে সৈকতের কবিতা চত্বরে এ কেক কাটা হয়।

কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকটি সরবরাহ করেছে কক্সবাজর জেলা পরিষদ। পরিষদের প্রধান নির্বাহী জহিরুল ইসলাম জানান, এটি নতুন কোনো বিষয় নয়। মূলত জাতির পিতার প্রতি শ্রদ্ধা আর সম্মান বোধের জায়গা থেকে আমরা প্রতি বছর কেক সরবরাহ করে থাকি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ জাতির জনকের ৯৮তম জন্মদিন। তার ৯৮তম জন্মদিনে প্রতিবারের মতো এবার বয়সের সঙ্গে মিলিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯৮ পাউন্ডের কেক কাটা হয়।

এর আগে সকাল ৯টায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবিতা চত্বরে গিয়ে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।