২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

বঙ্গবন্ধুর জন্মদিনে উখিয়ায় ছাত্রলীগনেতা সালাউদ্দিনের বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার জনবহুল স্টেশন কোটবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উৎযাপন করলো উখিয়া উপজেলা ছাত্রলীগের সম্ভব্য সভাপতি পদপ্রার্থী সালাহ উদ্দিন। আজ সারাদিন ব্যাপী তার কর্মসূচিতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও ক্ষুদে কোরআন শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ, স্কুল পড়ুয়া ছোট বাচ্চাদের নিয়ে কেক কাটা অনুষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, করোনা সচেতনতা বৃদ্ধিতে মাক্স বিতরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা বিভিন্ন বই বিতরণ, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের সমন্বয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও কেক কাটার মধ্যে দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়। এই বিষয়ে তৃণমূল ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন বলেন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ভাইয়ের দিকনির্দেশনায় যতটুকু সম্ভব তৃণমূলের মুজিব সৈনিক হিসেবে আজকের দিবসদি যথাযথ ভাবে উৎযাপনের চেষ্টা করেছি।

এছাড়াও তিনি বলেন,আমার নেতা মারুফ আদনান মাঠের কর্মী। মাঠ থেকেই তিনি উঠে এসেছেন।তাই আমিও মাঠের কাজ দিয়েই ওঠে আসতে চাই। ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় পরিসরে এই দিবস উৎযাপনের স্বপ্ন রয়েছে বলে জানান, ছাত্রলীগের এই নেতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।