১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


কক্সবাজারের চকরিয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা, চকরিয়া উপজেলার আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান নুরুল আলম চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চকরিয়া সরকারি কলেজ ময়দানে মরহুমের এ বিশাল জানাযার নামায অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খানের তত্ত্বাবধানে একদল পুলিশ রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পাদন করেন।
উক্ত জানাজায়, কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধা পরিষদ, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একটানা ২৪বছর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে পোর চকরিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।