১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজার জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা

বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৬ দফাই ছিলো বাঙ্গালীর মুক্তির সনদ

সংবাদ বিজ্ঞপ্তি :
পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে ৬ দফা আন্দোলনের ভূমিকা অপরিসীম উল্লেখ করে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, ছয় দফা আন্দোলন আকস্মিকভাবে গড়ে ওঠা কোন আন্দোলন নয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে পুর্ব বাংলার মানুষের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকচক্র অন্যায়ভাবে যে সীমাহীন অত্যাচার, নিপীড়ন ও বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছিলো তারই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন। মহান নেতার সেই ডাকেই আজকের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বুধবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, লে. কর্নেল ফোরকান আহমেদ, এডভোকেট রনজিত দাশ, এডভোকেট মমতাজ আহমদ, সোহেল আহমদ বাহাদুর, শফিউল্লাহ আনসারী, এস এম সাদ্দাম হোসেন।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা এমপি আশেক উল্লাহ রফিক, শাহ আলম চৌধুরী, আবদুল খালেক, নুরুল আবছার, এড.ফরিদুল আলম, এডভোকেট তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমেদ শামীম, জিএম আবুল কাশেম, নুরুল আজিম কনক, এড.জিয়াউদ্দিন আহমদ, এডভোকেট নাসরিন সিদ্দীকা লীনা, বদরুল হাসান মিল্কী, দুলাল কান্তি দাশ, হাসান তারেকসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।