১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফেরত এনে রায় কার্যকরের দাবীতে টেকনাফে মানববন্ধন অনুষ্ঠিত

বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœস্বীকৃত খুনি ও বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী, পথসভা ও স্মারকলিপি প্রদান করেছে টেকনাফ উপজেলা ছাত্রলীগ।
৬ আগষ্ট দুপুর ১২টায় টেকনাফ ডিগ্রী কলেজ ও পাইলট হাইস্কুল সংলগ্ন সড়কে বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এরপর এক পথসভা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্নসাধারণ সাধারন সম্পাদক জহির আহমদের পরিচালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আকবর,উসমান সিকদার,জেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ শাহিন,উপজেলা ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক আবদুল বাসেদ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বিজয়,ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম,সহসভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক নুরুল পারভেজ রিপন,যুগ্নসাধারণ সম্পাদক মাহমুদুল হক,সাংগঠনিক সম্পাদক সায়েদ আমিন নিশান। উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ ইব্রাহীম বাবলু, আইনবিষয়ক সম্পাদক ও শাহ্পরীরদ্বীপ সাংগঠনিক ইউনিট আহবায়ক সাদেকুল আমিন,গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফোরকান আহমদ,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক আলম শকু, উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল সিকদার,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান,সাবারং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিম,রঙ্গিখালী ডিগ্রী মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি সাবের ইসলাম,টেকনাফ পাইলট হাইস্কুল ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আকাশ,সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা,নয়াপাড়া স্কুল ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রাসেল উদ্দিন,কলেজ ছাত্রলীগ নেতা মোরশেদ সিরাজ,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুর্তাজা হাসান মুরাদ,পৌর ছাত্রলীগ নেতা সোলেমান বাদশাহ্সহ উপজেলা,কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে মিছিল সহকারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।