২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ আবৃত্তি অনুষ্ঠান সফল করতে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাথে কবিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলাম। কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যরাখেন, কবি আসিফ নূর, জাহেদ সরওয়ার, নুপা আলম, নীলোৎপল বড়ুয়া, এহসান উদ্দিন, কালাম আজদ, নিধু ঋষি, বেলালআবেদীন প্রমুখ। এতে পৌর আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান রিদুয়ান আলী উপস্থিত ছিলেন।

সভায় ৩০ আগস্ট কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুকেনিবেদিত কবিতা পাঠ আবৃত্তি অনুষ্ঠান সফল করতে নানা সিদ্ধান্ত গৃহিত হয়। একই সঙ্গে ওই দিন পৌর আওয়ামীলীগআয়োজিত চিত্রাঙ্কন, রচনা আবৃত্তি এই তিনটি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।