মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনের প্রস্তুতি সভা শুক্রবার

শেয়ার করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের আগরতলা থেকে প্রকাশিতব্য স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করতে প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় রাজধানী ঢাকার ৩২ তোপখানা রোড(মেহেরবা প্লাজার পেছনের বিল্ডিং) চট্টগ্রাম ভবনের ৯ তলার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে প্রস্তুতি এ সভায় সবার সম্মতিক্রমে ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা পর্ষদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
কমিটি গঠন ও আলোচনা সভায় অংশ নিতে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে আগরতলা থেকে ঢাকায় পৌঁছেছেন স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোক্তাদের ৮ জনের একটি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে রয়েছেন আগরতলার বঙ্গবন্ধু গবেষক ও শিক্ষাবিদ ড. দেবব্রত দেব রায়।
আগরতলা থেকে যারা এসেছেন, তাদের মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী স্বর্ণিমা রায়, প্রাবন্ধিক সেবিকা ধর, সম্পাদিকা ও লেখিকা নিয়তি রায় বর্মন, লেখক টিংকু রঞ্জন দাস, কবি রতন আচার্য ও প্রাবন্ধিক ড.আশিস কুমার বৈদ্য।
সভায় সার্বিক তত্ত্বাবধান করবেন কে এন হারবর কনসরটিয়াম লিমিটেডের চেয়ারম্যান রিয়াজুল হক চৌধুরী মুশতাক।

শেয়ার করুন