২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষায় জেলায় প্রথম হলেন কোরক বিদ্যাপীঠের অংকনা বড়ুয়া

এম.জিয়াবুল হক,(চকরিয়া): মেধা ও জ্ঞানে গড়বো সোনার বাংলা, স্লোগানে বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত কক্সবাজার কেন্দ্রের বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬ সালের ঘোষিত ফলাফলে চতুর্থ শ্রৈণীতে কক্সবাজার জেলায় প্রথমস্থান অর্জন করেছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্থী অংকনা বড়–য়া। গত ২৪ নভেম্বর বিকালে সাগরপারের অভিজাত হোটেল লংবীচ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে কৃতি শিক্ষার্থী অংকনা বড়–য়া প্রথমস্থান বিজয়ী পুরস্কার কম্পিউটার ও ক্রেস্ট গ্রহন করেন।
বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট শীমান্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তা ও ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।
কৃতি শিক্ষার্থী অংকনা বড়–য়া চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রাথমিক শাখার প্রধান বাবু অলসন বড়–য়া ও গৃহিনী আখীঁ বড়–য়ার ছোট মেয়ে। তাদের গ্রামের রামু উপজেলার পুর্ব মেরংলোয়া। প্রসঙ্গত কৃতি শিক্ষার্থী অংকনা বড়–য়া ২০১৬ সালে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রথমস্থান অধিকার করেন। মেয়ের অসাধারণ ফলাফলে গর্বিত মা-বাবা তাঁর জন্য সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।