৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় ভেন্যু কক্সবাজার

খেলাধুলা ডেস্কঃ বাফুফে ভবন থেকে হাসি মুখেই বেড়িয়ে গেলেন বিজন বড়ুয়া। সাবেক এ গোলরক্ষক এখন বাফুফের নির্বাহী কমিটির সদস্য। একটু আগেই বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তাকে জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপের একটি ভেন্যু কক্সবাজার। কিছুক্ষণের মধ্যেই চিঠি পেয়ে যাবে।’

বিজন বড়ুয়া কক্সবাজারের ছেলে। জাতির জনকের নামের আন্তর্জাতিক টুর্নামেন্টের তৃতীয় ভেন্যু হচ্ছে তারই জেলা। তাও আবার দুটি সেমিফাইনাল। আনন্দ হওয়াটাই স্বাভাবিক। অথচ তৃতীয় ভেন্যু হিসেবে প্রথমে বাফুফের বিবেচনায় ছিল নীলফামারী। শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের ফিফা ফ্রেন্ডলি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়া দর্শক দেখেই সেখানে বঙ্গবন্ধু কাপের সেমিফাইনাল আয়োজনের কথা ভাবছিল বাফুফে।

কিন্তু কক্সবাজার ভেন্যুর দৌড়ে নীলফামারীকে পেছনে ফেলে যাতায়াত, আবাসন ও মাঠ- এসব বিবেচনায়। চারটি বিদেশি দলের ভেন্যুতে যাওয়া-আসা এবং থাকার হোটেল; সব বিশ্লেষণ করে কক্সবাজারকেই চূড়ান্ত করেছে বাফুফে।

১ থেকে ১২ অক্টোবর হবে ৬ জাতির এ টুর্নামেন্ট। গ্রুপ পর্বের সব খেলা হবে সিলেটে ৬ অক্টোবর পর্যন্ত। দুটি সেমফাইনাল হবে কক্সবাজার ৯ ও ১০ অক্টোবর। তারপর ঢাকায় ফিরে ১২ অক্টোবর ফাইনাল।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে তাজিকিস্তান, ফিলিস্তিন ও বর্তমান চ্যাম্পিয়ন নেপাল। ‘বি’ গ্রুপে ফিলিপাইন, লাওস ও স্বাগতিক বাংলাদেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।