১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

টানা তিনটি বছর নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনুষ্ঠিত ক্ষুদে ফুটবলার গড়ে উঠার একমাত্র অবলম্বন বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে রাজত্ব করে যাচ্ছে রাবার শিল্প নগরী হিসেবে ব্যাপক পরিচিত সম্ভাবনাময়ী বাইশারী ইউনিয়ন। তারই ধারাবাহিকতা ধরে রেখে ২৪ মে (বুধবার) নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের’১৭ ফাইনালে দক্ষিন ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনালে দৌছড়ি ইউনিয়নের লেমুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা দল।
বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোছাইন বলেন, ছেলেদের নিয়মিত প্রশিক্ষন, সহকারী শিক্ষক হাবিবুর রহমান মানিক ও বেলাল উদ্দিনের অক্লান্ত পরিশ্রম, পাশাপাশি অন্যান্য শিক্ষকদের সহযোগীতায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি এবং ক্রমান্বয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে খেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি বাইশারীবাসীর সহযোগীতা কামনা করেন।
এছাড়া বিগত সময়ে ফুটবলের উর্ভর ভূমি বাইশারী ইউনিয়নের আলী মিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা ফুটবল দল ২০১২ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত এক টানা উপজেলা চ্যাম্পিয়ন, ২০১৩ সালে বিভাগী পর্যায়ে গ্রুপ পর্ব, ২০১৫ সালে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ এবং সর্বশেষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উক্যঞাইন চাক রবিনের দক্ষ পরিচালনায় সহকারী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে ২০১৬ সালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের জাতীয় পর্যায়ে ঢাকার বঙ্গবন্ধু ষ্টেডিয়ামের সবুজ মাঠে খেলার গৌরব অর্জন করে।
টূর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।