১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

তথ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সাইমুম সরওয়ার কমল এমপি

বইয়ের পাশাপাশি ছবির মাধ্যমে শিক্ষা গ্রহনকেও গুরুত্ব দিতে হবে

নীতিশ বড়ুয়া,(রামু): প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছবির মাধ্যমে শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে তথ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপুর্ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সাংসদ ও তথ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। গতকাল বুধবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ছবির মাধ্যমে শিক্ষা দিতে তথ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপিকে সভাপতি করে একটি সাব কমিটি গঠন করা হয়। এছাড়া ছাত্র-ছাত্রীদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সচেতনতামূলক জ্ঞান দানের জন্যে বইয়ের পাশাপাশি ছবিকেও গুরুত্ব দিতে সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক, চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের অধিদপ্তরের মহা-পরিচালক, জাতীয় গণযোগাযোগ অধিদপ্তরের মহা-পরিচালক প্রমুখ বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।