১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বইমেলায় আসছে ছাত্রলীগ সভাপতির লেখা

আসছে ২১ বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের লেখা ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’ নামের একটি বই। এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের ইতিহাসকে বাঙালির ইতিহাস বলে আখ্যায়িত করেছেন ঐতিহ্যবাহী এ সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাও ছাত্রলীগের ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস বলে অভিহিত করেছেন। বাংলাদেশ ও বাঙালি জাতির গৌরব এবং সাফল্যের ইতিহাস জানতে হলে অবধারিতভাবেই জানতে হবে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসও।

এ বইয়ে ছাত্রলীগের জন্ম, তিলে তিলে বেড়ে ওঠার পথ পরিক্রমা, ছাত্রলীগ কর্মী হিসেবে ৬৯ এর গণঅভূত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় অবদানসহ সংগঠনটির নানা ঘটনাবলী ও ইতিহাস নিয়ে গ্রন্থটির প্রথম খন্ড দাঁড় করিয়েছেন তিনি। প্রতিষ্ঠার পর ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ছাত্রলীগের উত্থান পতনের নানা ঘটনা ঠাঁই পেয়েছে বইটিতে।

সাইফুর রহমান সোহাগ বলেন, ৬৯ বছরের পথপরিক্রমায় ঐতিহাসিক এই সংগঠনের ইতিহাস নিয়েও কাটাছেঁড়া হয়েছে বিস্তর, ছড়িয়েছে বিভ্রান্তিও। সেইসব ভ্রান্তি ছেঁটে ইতিহাসের প্রকৃত আখ্যান প্রাণবন্ত উপস্থাপনায় তুলে আনার প্রয়াস- ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’। এবার অমর একুশে বইমেলায় প্রকাশিতব্য বইটি সাইফুর রহমান সোহাগের লেখা প্রথম বই। বইয়ের কভারে করা হয়েছে চমত্কার ডিজাইন। জাতীয় পতাকার রং লাল-সবুজ চিহ্ন। ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন-সংগ্রাম ও ৬৯ এর গণঅভ্যূত্থানে দেশরত্ন শেখ হাসিনার রাজপথে আন্দোলনরত মিছিলের প্রতিবাদের একটি ছবিও কভারে স্থান পেয়েছে। রয়েছে ছাত্রলীগের বর্তমান লোগো।
জানতে চাইলে সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরই নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন গর্বিত কর্মী হিসেবে ছোটবেলা থেকেই সংগঠনটির প্রেমে পড়েছি। শুরু থেকেই আমি জানার চেষ্টা করেছি সংগঠনটির জন্ম, পথচলা, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এ সংগঠনের নেতা-কর্মীদের অবদান সম্পর্কে। নিয়মিত পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি প্রাণের সংগঠন ছাত্রলীগের অতীত ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমার খুব ইচ্ছে ছিল- এ সংগঠন সম্পর্কে আমার অর্জিত জ্ঞানটুকু একটি বই আকারে ছাত্রলীগের বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্মের কাছে তুলে ধরতে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। ৫২’র ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন অনেক নেতা-কর্মী। ছাত্রলীগ সম্পর্কে সবার জানা উচিত। ছাত্রলীগের সোনালী অর্জন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সংগঠনটির জন্য ১৯৬০ সাল থেকে আজ অবধি ভূমিকা রেখে আসছেন। ছাত্রাবস্থায় তিনি এ সংগঠনটির গর্বিত কর্মী ছিলেন।

সোহাগ বলেন, আমার ক্ষুদ্র প্রয়াস বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠনটির ইতিহাস যারা পড়বেন, তারা জানতে পারবেন ছাত্রলীগ কিভাবে জন্মের পর থেকে আজ পর্যন্ত সকল আন্দোলন-সংগ্রামে সফল হয়েছেন। বইটি পড়লে আমার বিশ্বাস সবাইকে ভাল লাগবে। আর সবার ভাল লাগাই হবে আমার চলার পথে অনুপ্রেরণা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।