২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ফ্লোরিডায় হোপ ফাউন্ডেশন কর্তৃক এমপি আশেক সংবর্ধিত

 


যুক্তরাষ্ট্র সফররত মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে সংবর্ধণা প্রদান করেছেন ফ্লোরিডার স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন বাংলাদেশ’।

সংগঠনের চেয়ারম্যান ডা.ইফতেখার উদ্দিন মাহমুদ মিনারের বাড়িতে, বাংলাদেশ সময় ১৭ ফেব্রুয়ারি রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোভা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. সুলতান সালাউদ্দিন আহমেদ, ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা.অভিজিৎ বড়ুয়া, টিভা ফার্মাসিউটিক্যালের বিজ্ঞানী আব্দুর রাজ্জাক, আখরোট ক্রিক কমিউনিটি কাউন্সিলের বিশিষ্ট ব্যবসায়ী ও সদস্য আলী মঞ্জু, ‘হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন বাংলাদেশ’র বোর্ড সদস্য মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবু প্রমূখ।

সংবর্ধণার জবাবে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, প্রবাসে থেকেও হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা দেশ প্রেমের বিরল-ব্যতিক্রম নজির দেখালেন। তবে সদিচ্ছা, দেশপ্রেম থাকলে কোনকিছুই অসাধ্য নয়। এর আগে তিনি উপস্থিত সকলের সঙ্গে কৌশল বিনিময় করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।