২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, সাধারণ সম্পাদক হিমু

ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দেবেশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল মালেক হিমু।

আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে বুধবার বিকেলে প্যারিসের বাংলা ভিশন ব্যুরো অফিসে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ। সভা পরিচালনার দ্বায়িত্ব পালন করেন আব্দুল মালেক হিমু।

সভায় সর্বসম্মতিক্রমে এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়াকে সভাপতি এবং এসএ টিভির ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমুকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপিস্থিত ছিলেন প্রবাসে বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি দেলওয়ার হোসেন সেলিম, বাসুদেব গোস্বামী, জামিল আহমদ সাহেদসহ অনেকে। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অপু আলম, সহ-সভাপতি দেলওয়ার হোসেন সেলিম নির্বাচিত হন। সাবেক আহ্বায়ক ফয়সাল আহমেদ দ্বীপকে নতুন কমিটির ১নং সদস্য করা হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের  পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।