মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

ফোর সিজন ও মিডওয়ে ইন ৫ লক্ষ টাকা জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত ৬ ফেব্রুয়ারি মেয়াদউত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে খাদ্য বিক্রয়ের অভিযোগে চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনকে ২ লক্ষ পঞ্চাশ হাজার ও মিডওয়ে ইনকে ২ লক্ষ পঞ্চাশ হাজার মোট ৫ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতের একটি টিম জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান ও র‌্যাব- ৭ কক্সবাজারের অধিনায়ক মেজর রহুল আমিন। এ সময় সাথে ছিলেন কক্সবাজার জেলার স্যানেটরি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া ও অভিযানের প্রশিকিউশন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলী।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বলেন, হোটেলগুলোতে বাইরের পরিবেশ সুন্দর হলে ভিতরের পরিবেশ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। এছাড়াও নিম্নমানের খাদ্য হোটেল গুলোতে খাদ্য পরিবেশন করছে।র‌্যাব- ৭ কক্সবাজারের অধিনায়ক মেজর রহুল আমিন বলেন, হোটেলগুলোতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্য নেওয়া হচ্ছে।

শেয়ার করুন